
আজকের আলোচনার বিষয়ঃ ফ্যামিলি বা পরিবার কাউন্সেলিং। যা পেশেন্ট কেয়ার টেকনিক ১ এর কমিউনিকেশন এন্ড কাউন্সেলিং অংশের অন্তর্গত।

Table of Contents
Toggleসমস্যা সমাধানের জন্য বয়স্ক ব্যক্তিটির তার পরিবারের সহায়তা লাগাটা খুবই স্বাভাবিক। কেয়ারপিতার একজন ব্যক্তি অথবা পুরো পরিবার, যেই সেটিংসেই কাজ করুক না কেনো, কাউন্সেলিং দক্ষতা খুবই কার্যকরী। ফ্যামিলি কাউন্সেলিং হলো এমন একটি পদ্ধতি যেখানে একজন কেয়ারগিভার একটি পরিবারের এক বা একাধিক সদস্যদকে একজন ব্যক্তির নির্দিষ্ট স্বাস্থ্য বিষয়ক প্রয়োজনীয় তথ্য ও দিক নির্দেশনা দিয়ে থাকেন।
ফ্যামিলি কাউন্সেলিং-এর ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো প্রাথমিকভাবে মাথায় রাখতে হয়ঃ

ফ্যামিলি কাউন্সেলিংকে নিম্নোক্ত কয়েকটি প্রকারে আলোচনা করা যেতে পারেঃ
এক্ষেত্রে সমস্যা সমাধানের লক্ষে কেয়ারগিভার পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে একসাথে সেশন পরিচালনা করেন, যার মূল লক্ষ হচ্ছে বয়স্ক ব্যক্তির বিষয়ে পরিবারের অন্যান্য সদস্যদের উৎকণ্ঠা চিহ্নিত করা ও তা সমাধানের পথ খুঁজে বের করা।
এক্ষেত্রে কেয়ারগিভারকে সংশ্লিষ্ট সকল সদস্যদের সাথে আলাদা আলাদা ভাবে বসতে হয় ।
এক্ষেত্রে পরিবারের ভিন্ন ভিন্ন সদস্য ভিন্ন ভিন্ন কেয়ারগিভারের সাথে কথা বলেন ও কেয়ারগিভাররা পরবর্তীতে একসাথে আলোচনা করেন। এ পদ্ধতিটি ছোট বা মাঝারী আকারের পরিবারের ক্ষেত্রে প্রযোজ্য।

নিচে একটি সিনারিও উল্লেখ করা হলো যেখানে কাউন্সেলিং প্রক্রিয়ায় রোগীকে এবং তার পরিবারকে উপদেশ এবং বল প্রয়োগ করার ফলে উদ্ভূত সমস্যাগুলোর প্রতি আলোকপাত করা হয়েছেঃ
সকালের শিফটে হোম ভিজিটের সময় কেয়ারগিভার রাহেলা দেখলো যে, তার রোগী জনাব জলিল সাহেব রাতের ঔষুধ সেবন করেন নি এবং উনি মাঝে মাঝেই এমনটি করে থাকেন। যে কারণে রাহেলা একটু রুক্ষভাবে রোগীকে তার ছেলের বউয়ের সামনেই গজ গজ করে বলতে লাগলো, “আপনি রাতের ঔষুধ খান নি কেনো? বাসার লোকেরাও কি একটু খেয়াল করতে পারলোনা বিষয়টা?”
ছেলের বউ ‘আসলে খেয়াল করিনি’ এই কথা বলাতে রাহেলা বলেই ফেললো যে, “এই জন্যেই আপনাদেরকে বলেছি উনাকে আমাদের নার্সিং হোমে রাখতে। আমাদের ওখানে রাখলে এই সমস্যা আর হতোনা। প্রায়ই উনার রাতের ঔষধ খাওয়া হয়না”।
রাহেলা এই ভাবে ব্যাখ্যা করাতে রোগীর ছেলের বউ একটু বিব্রত বোধ করলো। তিনি অনেকটা বিরক্ত হয়েই বললেন যে, “দেখুন উনাকে নার্সিং হোমে না দেওয়ার পিছনে আমাদের অনেক পারিবারিক কারণ আছে। আর আমরা চেষ্টা করি উনাকে বাসাতেই দেখভাল করতে”। উপরের সিনারিও থেকে এটি নিশ্চিতভাবেই বলা যায় যে, আমাদের উল্লেখিত কেয়ারগিভার কাউন্সেলিং-এর কৌশলগুলো সম্পর্কে মূলত কিছুই জানেনা। যদি জানতো তাহলে সে অবশ্যই নিচের সহজ নিয়মগুলো অনুসরণ করতোঃ

কাউন্সেলরের উচিত সেবাগ্রহীতাদের সম্মান দেখানো এবং তার বোঝার সামর্থ্য ও সীমাবদ্ধতা মেনে নিয়ে তাকে গুরুত্ব দেওয়া।
প্রত্যেক সেবাগ্রহীতাকে গুরুত্ব দিতে হবে। সে যে অবস্থানেরই হোক না কেন ব্যক্তি হিসাবে তার যে সম্মান আছে সে সম্মান তাকে দিতে হবে।
কাউন্সেলরকে গোপনীয়তা অবশ্যই রক্ষা করতে হবে। একজনের সমস্যা অন্যের কাছে কখনই প্রকাশ করা যাবে না।
কাউন্সেলরের নিজস্ব মতামত, পছন্দ, অপছন্দ কখনও সেবাগ্রহীতার উপর চাপিয়ে দেওয়া উচিত না। সেবাগ্রহীতাদের সমস্ত তথ্য ভালোভাবে জানিয়ে তার ব্যক্তিগত পছন্দ-অপছন্দকে যথাসম্ভব মূল্য দিতে হবে ।
কাউন্সেলরের এমন কিছু বলা বা করা উচিত হবে না যা সেবাগ্রহীতার মনে আঘাত করে। সেবাগ্রহীতাদের অনুভূতির প্রতি (বাচনিক ও অবাচনিকভাবে) সহানুভূতি প্রদর্শন করার চেষ্টা করতে হবে।
সেবাগ্রহীতার ক্ষেত্রে কাউন্সেলরের কোনো রকম পক্ষপাতিত্ব করা উচিত নয়।

এখন যেহেতু কাউন্সেলিং-এর বেসিক বা মৌলিক নিয়ম বা উপায়গুলোকে সম্পর্কে তুমি জেনেছো, জলিল সাহেবের চিত্রটা আরেকবার কল্পনা কর এবং নিচের প্রশ্নগুলো আলোকপাত কর:
এই লেখা শুধু শিক্ষার জন্য। ক্লিনিক্যাল সিদ্ধান্তে প্রশিক্ষকের নির্দেশনা মানুন।



গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের অংশ। সহজ বাংলায় নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা।
info@nursing.gurukul.edu.bd
+৮৮০ ১XXX-XXXXXX
© ২০২৬ নার্সিং ও মিডওয়াইফারি গুরুকুল। সর্বস্বত্ব সংরক্ষিত।