
আজকের আলোচনার বিষয়ঃ ক্লায়েন্ট কাউন্সেলিং বলতে কি বুঝায়। যা পেশেন্ট কেয়ার টেকনিক ১ এর কমিউনিকেশন এন্ড কাউন্সেলিং অংশের অন্তর্গত।

Table of Contents
Toggleআমরা ইতোমধ্যেই জেনে গেছি যে ক্লায়েন্ট বলতে মূলত কি বুঝায়। এক্ষেত্রে ক্লায়েন্ট কাউন্সেলিং বলতে আমাদের সেবাগ্রহীতা ব্যক্তিকে তার প্রাত্যহিক বা দৈনন্দিন জীবনের স্বাভাবিক কাজে সহায়তা করার জন্য প্রয়োজনীয় কাউন্সেলিং সেবাকে বুঝিয়ে থাকে।
ব্যক্তিকেন্দ্রিক কাউন্সেলিং আমাদের ক্ষেত্রে মূলত বয়স্ক ব্যক্তিকে নিয়ে পরিচালিত হয় যেটা বস্তুত একধরনে টক বা কথা বলা থেরাপী। এই পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ গুনগত বিষয়ের উপর দন্ডায়মান আর সেটি হচ্ছে, নিঃশর্ত ইতিবাচক মনোভাব। কোনোভাবেই রোগীকে বিচার বা বিশ্লেষণ করা যাবে না অর্থাৎ, ব্যক্তিকে ঠিক তার মত করেই গ্রহণ করতে হবে। এক্ষেত্রে কেয়ারগিভারের একটি গুরুদায়িত্ব হচ্ছে রোগীর কাছে নিজেকে একটি পরিপূর্ণ আস্থা ও সহযোগীতার জায়গায় প্রতিষ্ঠিত করা। রোগীর বিশ্বাস ও আস্থা অর্জন করতে পারলে সেবা প্রদান করার কাজটি অত্যন্ত সহজ হয়ে যায়। এর কয়েকটি প্রধান উদ্দেশ্য নিম্নরুপঃ
ব্যক্তি কেন্দ্রিক থেরাপি বা কাউন্সেলিং এমন একটি কৌশল যেখানে ব্যক্তিকে একজন এক্সপার্ট হিসেবে দেখা হয়।

একজন ক্লায়েন্টের “পুরোপুরি কার্যক্ষম ব্যক্তি” হওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি করা একজন থেরাপিস্টের কাজ। এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয় এই ধারণাকে যে, একজন ব্যক্তি নিজের বাস্তবতা অর্জনে সর্বদা সচেষ্ট যেখান থেকে তাকে আত্ম সচেতনতার একটি জায়গায় পৌছানো সম্ভব। ব্যক্তিকেন্দ্রিক কাউন্সেলিং এর ক্ষেত্রে নিম্নোক্ত কৌশলগুলো খুবই কার্যকরীঃ
এই লেখা শুধু শিক্ষার জন্য। ক্লিনিক্যাল সিদ্ধান্তে প্রশিক্ষকের নির্দেশনা মানুন।



গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের অংশ। সহজ বাংলায় নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা।
info@nursing.gurukul.edu.bd
+৮৮০ ১XXX-XXXXXX
© ২০২৬ নার্সিং ও মিডওয়াইফারি গুরুকুল। সর্বস্বত্ব সংরক্ষিত।