
আমাদের আজকের আলোচনার বিষয় পানিতে ডোবা – যা প্রাথমিক চিকিৎসা সহায়তা এর অন্তর্ভুক্ত।
Table of Contents
Toggle

বাংলাদেশে প্রতি বছর অনেক মানুষের মৃত্যু হয় পানিতে ডোবার কারণে। বিশেষ করে বন্যা প্রবণ এলকায় বন্যাকালীন সময়ে কোনো কোনো স্থানের শিশু মৃত্যুর প্রধান কারণ পানিতে ডোবা।
আমাদের দেশে পানিতে ডোবার প্রচলিত প্রাথমিক চিকিৎসা বলতে ব্যক্তিকে মাথায় তুলে বা হাত ধরে ঘুরানো যাতে করে পেটের পানি বেরিয়ে আসে। এটা বিজ্ঞানসম্মত নয়। পানিতে ডুবে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করার পর জীবনরক্ষাকারী জরুরি প্রথম কাজটি হচ্ছে মুখের ভেতর পরীক্ষা করে, শ্বাসনালি খুলে দিয়ে প্রয়োজনে কৃত্রিম শ্বাস দেওয়া। একজন প্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক চিকিৎসক পারেন ডুবন্ত মানুষের জীবন বাচাতে।
পানিতে ডোবা ব্যক্তি যখন শ্বাস-প্রশ্বাস নেওয়ার চেষ্টা চালায় তখন নাক মুখ দিয়ে পানি ঢুকে পাকস্থলি ও ফুসফুস পানিতে ভরে যায়, শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। এই অবস্থা কিছুক্ষণ চললে বিপদাপন্ন ব্যক্তির শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হবার সম্ভাবনা থাকে।
কোনো ব্যক্তি পুকুর, জলাশয়, সমুদ্র বা নদীতে ডুবে গেলে তাকে উদ্ধারের জন্য নিম্নোক্ত কাজগুলো করা যেতে পারে-
মনে রাখবে- ডুবন্ত ব্যক্তি যেন কখনোই তোমাকে জাপটে ধরতে না পারে। সে ক্ষেত্রে তুমি ও ডুবন্ত ব্যক্তি দু’জনেই ডুবে যেতে পারে।
১। ব্যক্তিকে মাটিতে শুইয়ে দাও। সাড়া দেওয়ার পর্যায় পরীক্ষা কর। শ্বাসনালি খুলে দাও। শ্বাস-প্রশ্বাস পরীক্ষা কর। তোমার সঙ্গী কাউকে হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করতে বল।
২। যদি শ্বাস চালু না থাকে তাহলে জীবন রক্ষাকারী ৫টি প্রাথমিক ফুঁ দিন ।
৩। এরপর ৩০ বার বক্ষ চাপ ও ২ বার ফুঁ দাও। হাসপাতালে নিয়ে যাওয়া পর্যন্ত ব্যক্তির অবস্থার উন্নতি না হলে ৩০:২ হারে সিপিআর প্রয়োগ করতে হবে। ব্যক্তির অবস্থার উন্নতি হলে কাশি দিবে অথবা চোখ খুলে তাকাবে বা নড়াচড়া করবে ও শ্বাস নিবে।
৪। ব্যক্তির শ্বাস-প্রশ্বাস চালু হলে তাঁর ভিজা কাপড় চোপড় খুলে তাঁকে চাদর বা কম্বল দিয়ে ঢেকে দিতে হবে। শরীরের তাপমাত্রা কমে যাওয়া প্রতিরোধ করার জন্য এ ব্যবস্থা জরুরি। ব্যক্তিকে রিকভারি পজিশনে রাখ। মনিটর কর-সাড়া দেওয়ার পর্যায়, পাল্স, শ্বাস চলাচল।

আমাদের দেশে পানিতে ডুবে যাওয়া ব্যক্তিদের প্রচলিত ব্যবস্থাপনা বিজ্ঞানসম্মত নয়। মাথায় তুলে ঘুরানো বা পা ধরে ঘুরোনোর ফলে পেট থেকে পানি বের হয়ে আসে ঠিকই কিন্তু তার চেয়ে বেশি জরুরি প্রচলিত
ব্যবস্থাপনায় শ্বাস-প্রশ্বাস চালু করা।
এই লেখা শুধু শিক্ষার জন্য। ক্লিনিক্যাল সিদ্ধান্তে প্রশিক্ষকের নির্দেশনা মানুন।
গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের অংশ। সহজ বাংলায় নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা।
info@nursing.gurukul.edu.bd
+৮৮০ ১XXX-XXXXXX
© ২০২৬ নার্সিং ও মিডওয়াইফারি গুরুকুল। সর্বস্বত্ব সংরক্ষিত।