
আমাদের আজকের আলোচনার বিষয় হৃৎপিন্ড ও ফুসফুস পুনঃসঞ্চালন পদ্ধতি – যা প্রাথমিক চিকিৎসা সহায়তা এর অন্তর্ভুক্ত।
Table of Contents
Toggle

হঠাৎ কোনো কারণে যদি একজন মানুষের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়, তখন বাইরে থেকে কৃত্রিম উপায়ে শ্বাস ও হৃৎপিন্ড চালু করার পদ্ধতিকে সিপিআর বলে।
যদি কারো স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়, তাহলে জরুরিভিত্তিতে কৃত্রিম উপায়ে তার শ্বাস চালু রাখার ব্যবস্থা করতে হবে। অন্যথায় দেহে অক্সিজেনের ঘাটতি তৈরি হবে। অক্সিজেনের ঘাটতি তৈরি হলে কিছুক্ষণের মধ্যে ব্যক্তি সম্প,র্ণভাবে জ্ঞান হারাবে এবং হৃৎপিন্ড বন্ধ হয়ে যেতে পারে।
শ্বাস-প্রশ্বাস ও হৃৎপিন্ড বন্ধ হওয়া অবস্থায় ৪-৫ মিনিট অতিক্রম হলে, তার মস্তিষ্ক পুরোপুরি নিয়ন্ত্রণ হারাবে। যার ফলে মৃত্যুর আশঙ্কা থাকতে পারে। এমতাবস্থায় ঐ ব্যক্তিকে বাচিয়ে রাখার জন্য কৃত্রিমভাবে তার ফুসফুস ও হৃৎপিন্ড চালু রাখা খুবই জরুরি।
একজন আহত বা অসুস্থ ব্যক্তি, বিশেষ করে তিনি যদি অজ্ঞান অবস্থায় থাকেন তাহলে তার মাংসপেশির নিয়ন্ত্রণ শিথিল হয়ে আসে। ফলে মুখের ভেতরে জিভ পেছন দিকে ঝুঁকে পড়ে। শ্বাসনালির পথ আংশিক বা পুরোপুরি বন্ধ করে দেয়।
এ অবস্থায় ব্যক্তির শ্বাস-প্রশ্বাস কষ্টকর হয়ে দাঁড়ায় এবং শব্দ হতে থাকে। এমনকি শ্বাস-প্রশ্বাস বন্ধও হয়ে যেতে পারে। তখন ঐ ব্যক্তির মাথা (ছবির ন্যায়) পেছন দিকে টেনে, থুতনি উপরের দিকে তুলে ধরলে জিভ দ্বারা বন্ধ হওয়া শ্বাসনালি খুলে যায়।
কৃত্রিম শ্বাস দেওয়ার মৌলিক বিষয়টি হলো একজন প্রাথমিক চিকিৎসক শ্বাস গ্রহণ করার পর নির্গত শ্বাস আহত/অসুস্থ ব্যক্তির ফুসফুসে ঢুকিয়ে দেওয়া। আমরা যখন বাতাস থেকে শ্বাস গ্রহণ করি তাতে প্রায় ২১% অক্সিজেন থাকে। যখন শ্বাস নির্গত করি তাতে ১৬% অক্সিজেন থাকে, যা একজন আহত/অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তোলার জন্য যথেষ্ট। তিনটি পদ্ধতিতে কৃত্রিম শ্বাস দেওয়া হয়ে থাকে।
প্রাথমিক জ্ঞান প্রয়োগ করে কোনো ব্যক্তির অজ্ঞান অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে হবে। যখনই নিশ্চিত হওয়া যাবে যে ঐ ব্যক্তি অজ্ঞান, সাথে সাথে শ্বাস প্রয়োগ করতে হবে এবং তার শ্বাসনালি খুলে দিতে হবে ও কিছু আটকে থাকলে তা বের করে আনার চেষ্টা করতে হবে।

একজন অজ্ঞান ব্যক্তির শ্বাসনালি সবসময়ই বিপদাপন্ন। শব্দ যুক্ত শ্বাস-প্রশ্বাস হতে পারে, এমনকি শ্বাস-প্রশ্বাস বন্ধও হয়ে যেতে পারে। তখন থুতনি উঁচু করে, মাথা পেছন দিকে হেলিয়ে দিলে শ্বাসনালি থেকে জিভ সরে এসে শ্বাসনালিকে উন্মুক্ত করে দেয় এবং শ্বাস-প্রশ্বাস সহজতর হয়।
শ্বাসনালি খোলা রেখে ব্যক্তির শ্বাস-প্রশ্বাস পরীক্ষা করতে হবে অর্থাৎ দেখতে হবে ঐ ব্যক্তির শ্বাস-প্রশ্বাস চলছে কিনা। দেখা শোনা ও অনুভবের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস পরীক্ষা করতে হবে। ১০ সেকেন্ড ধরে এই শ্বাস-প্রশ্বাস পরীক্ষা চালিয়ে যেতে হবে।
সহজে মনে রাখার জন্য নিচের শব্দগুলো ব্যবহার করা হয়ে থাকে।
এই লেখা শুধু শিক্ষার জন্য। ক্লিনিক্যাল সিদ্ধান্তে প্রশিক্ষকের নির্দেশনা মানুন।
গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের অংশ। সহজ বাংলায় নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা।
info@nursing.gurukul.edu.bd
+৮৮০ ১XXX-XXXXXX
© ২০২৬ নার্সিং ও মিডওয়াইফারি গুরুকুল। সর্বস্বত্ব সংরক্ষিত।