
আমাদের আজকের আলোচনার বিষয় প্রাথমিক চিকিৎসা উপকরণ তালিকা – যা প্রাথমিক চিকিৎসা সহায়তা এর অন্তর্ভুক্ত।
Table of Contents
Toggle

সাধারণত তিন ধরনের প্রাথমিক চিকিৎসা ব্যাগ বা বক্স ব্যবহার করা হয়ে থাকে যথা: ব্যক্তি, পরিবার ও স্কুল বা প্রতিষ্ঠান পর্যায়ে। নিচে অত্যাবশকীয় কিছু উপাদানসমূহের অতি সংক্ষিপ্ত পরিচিতি উল্লেখ করা হলো।
ক্ষত থেকে রক্ত পড়া বন্ধ করে ও জীবাণু সংক্রমণ কমায়। ওটা ক্ষতস্থানকে নিরাপদে রাখে, তাতে ময়লা হতে দেয় না এবং ক্ষত থেকে নিঃসৃত তরল পদার্থ শুষে নেয়।
ড্রেসিংকে তার জায়গায় ভালোভাবে আটকে রাখার জন্য বা অতিরিক্ত রক্তপাত হলে, ব্যান্ডেজের ওপর চাপ দিয়ে পেঁচিয়ে রক্ত বন্ধ করতে, রোলার ব্যান্ডেজ ব্যবহৃত হয়। হাতে প্লাস্টার করা হলে তা জায়গামতো রাখতে, স্লিং বানাতে রোলার ব্যাভেজ প্রয়োজন হয়।
ক্ষতের পাশে প্রয়োজনে পরনের কাপড় কাটা, গজ, ব্যান্ডেজ, মাথার চুল ইত্যাদি কাটার জন্য কাঁচি দরকার।
ব্যাজে ক্ষতের ওপর আটকানোর জন্য দরকার।
ক্ষত পরিষ্কার ও জীবাণুযুক্ত করতে দরকার হয়। যেমন- স্যাভলন হাইড্রোজেন পার অক্সাইড, পতিসে ইত্যাদি।
শরীর থেকে কাঁটা, কোনো ক্ষুদ্র বস্তু বা স্পিনটার, পোকামাকড়ের শূল ইত্যাদি সরাতে বেশ ফলদায়ক। তা ধাতু বা প্লাস্টিকের তৈরি ও বিভিন্ন ধরনের হতে পারে।
হাড় কেটে গেলে বা কোথাও মচকে গেলে ক্রেপ ব্যান্ডেজ ব্যবহারে ব্যথা কমে, কোনাও ক্রমশ হ্রাস পায়।
কাঁটা বা ক্ষত থেকে কোনো স্প্লিনটার সরাতে, ব্যান্ডেজ আটকাতে ও স্লিং জায়পামতো ধরে রাখার জন্য সেফটিপিন একটি প্রায়াজনীয় জিনিস। এটি হালকা, শক্ত ও নিরাপদ।
যেমন হিস্টাসিন, ফেক্সোফেনাডিন ইত্যাদি। এগুলো সর্দি, হাঁচি, কাশি, চুলকানি ও পোকার কামড়ের চিকিৎসায় সহায়ক।
যেমন প্যারাসিটামল, আইফেন ইত্যাদি।
পোড়া জায়গার ব্যথা কমাতে ও ঘা শুকাতে ব্যবহৃত হয়। যেমন— বার্নল বা সিলভারজিন ক্রিম। অ্যালোভেরা জেল পোড়া, চুলকানি ও চামড়ায় র্যাশ হলে বেশ কার্যকর। ক্যালেন্ডুলা ও আরটিকা ইউরেন্স বার্ন ক্রিম যুক্ত ব্যথা কমায়।

এই লেখা শুধু শিক্ষার জন্য। ক্লিনিক্যাল সিদ্ধান্তে প্রশিক্ষকের নির্দেশনা মানুন।
গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের অংশ। সহজ বাংলায় নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা।
info@nursing.gurukul.edu.bd
+৮৮০ ১XXX-XXXXXX
© ২০২৬ নার্সিং ও মিডওয়াইফারি গুরুকুল। সর্বস্বত্ব সংরক্ষিত।