করণীয় ১: সমস্যাগ্রস্ত ব্যক্তির কাছে এগিয়ে যাও, সমস্যাটি বুঝ, ঝুঁকি নিরূপন কর ও সংকট উত্তরণে সহায়তা দাও
আত্মহত্যার সম্ভাব্য সতর্কতা চিহ্ন:
আশাহীনতা বা অসহায়ত্ব প্রকাশ; রাগ, লজ্জা বা অপরাধবোধসূচক অনুভূতির প্রকাশ
নিজেকে আঘাত বা হত্যা করার অভিপ্রায় প্ৰকাশ
আত্মহত্যা করার নানা উপায় খুঁজে বের করা, যেমন ওষুধ, দড়ি, বিষ বা অন্য কোনো উপায়
চিন্তাভাবনা না করেই বেপরোয়া আচরণ করা বা ঝুঁকিপূর্ণ কার্যক্রমে জড়িয়ে পড়া
পরিবার ও বন্ধুবান্ধব থেকে নিজেকে সরিয়ে নেওয়া
উদ্বেগ, অস্থিরতা, ঘুমের সমস্যা; জীবনে বেঁচে থাকার কোনো কারণ খুঁজে না পাওয়া
কথায় কথায় বিদায় জানানো; মনোভাব, মেজাজ বা মানসিক অবস্থার নাটকীয় পরিবর্তন
মদ বা মাদকের প্রতি বেশি ঝোঁকা; মৃত্যু বা আত্মহত্যা নিয়ে কথা বলা বা লেখালেখি করা
হঠাৎ করে সেরে ওঠা (ব্যাখ্যাতীতভাবে ‘আরোগ্য’লাভ); আত্মবিশ্বাসী ভাব দেখানো
যদি তোমার মনে হয় যে ব্যক্তি আত্মহত্যার চিন্তা করছে তবে তাকে সরাসরি জিজ্ঞাসা কর
যদি ব্যক্তি শিকার করে যে সে আত্মহত্যার চিন্তা করছে তবে তার সাথে খোলা মনে কথা বল
করণীয় ২: যে বিষয়গুলো আপনার আলোচনার জন্য সহায়ক হতে পারে;
পরিকল্পনা; ব্যক্তির আত্মহত্যার কোনো পরিকলপনা আছে কি? থাকলে কিভাবে এবং কখন
পদ্ধতি ও উপায়: তিনি আত্মহত্যার জন্য কোন উপকরণ খুঁজে বের করেছেন কি? যেমন ওষুধ, দড়ি, বিষ বা অন্য কোন উপায়।
পূর্ববর্তী অভিজ্ঞতা: আগেও কি তিনি আত্মহত্যার চিন্তা করেছিলেন? তখন তিনি কিভাবে এর থেকে বের হয়ে আসতে পেরেছিলেন? তিনি কি কারও সাহায্য নিয়েছিলেন?
সাহায্য: কমিউনিটিতে তাকে সাহায্য করার মতো কারা আছে; পরিবার, বন্ধু, সহকর্মী ও পেশাজীবি।
তার সমস্যাগুলো নিয়ে আলোচনা কর; সব সমস্যার সমাধান সম্ভব না হলেও অন্ততপক্ষে একটি সমস্যার সমাধান তার মধ্যে বেঁচে থাকার আশা জাগাতে পারে
এমন কোনো কথা না বলা যাতে তার মধ্যে গ্লানি বা অপরাধবোধ তৈরী হয়
কখনওই ব্যক্তির আত্মহত্যার কথা গোপন রাখতে রাজী হবেন না
জরুরি নিরাপত্তা, ব্যক্তি নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যাবে
আত্মহত্যার উপকরণগুলো সরিয়ে দাও
নিজের নিরাপত্তা নিশ্চিত কর, বিশেষকরে ব্যক্তির কাছে যদি কোন অস্ত্র থাকে অথবা ব্যক্তি যদি কোনো ধ্বংসাত্মক আচরণ করে তবে তোমার নিরাপত্তা নিশ্চিত করা সবার আগে জরুরি
যদি তারা কোনো মাদক গ্রহণ করে থাকে তবে তাকে তা বন্ধ করতে উৎসাহিত কর
দ্বিতীয় ধাপ : ব্যক্তিগত ও নৈতিক মানদণ্ডে অন্যকে বিচার না করে সহমর্মিতার সাথে তার কথা শুনুন
আত্মহত্যাপ্রবণ ব্যক্তির কথা সহমর্মিতার সাথে শুনুন
তার চিন্তা ও অনুভূতিগুলোকে প্রকাশ করতে উৎসাহিত কর
তাকে মর্যাদা ও সম্মান দিচ্ছ তা তাকে বুঝতে দাও
তাকে তার মতো করে গ্রহণ কর
কথা চালিয়ে যাওয়ার জন্য তুমি এরকমভাবে কিছু বলতে পার;
তুমি এমন অনুভব করছ দেখে আমার খারাপ লাগছে, এটা খুবই কষ্টকর”
আমি তোমার কথা শুনছি এবং আমি তোমার সাথে এ বিষয় নিয়ে কথা চালিয়ে যেতে চাই।”
“ তুমি বলছিলে যে তুমি এরকম অনুভব কর
মনোভাব
মানুষকে ঠিক তার মতোই গ্রহণ করতে সক্ষম হন
তাদের পরিস্থিতির ব্যাপারে প্রকৃতপক্ষেই কোনো প্রকার বিচার-বিশ্লেষণ না করে থাকতে পারেন
সত্যিকার অর্থেই তাদের প্রতি সহমর্মী হতে পারেন
মৌখিক দক্ষতা
তার কথায় বিঘ্ন না ঘটিয়ে শুনে যাওয়া
যা বলা হয়েছে তা ওই ব্যক্তি ও তুমি বুঝতে পেরেছ কিনা তা নিশ্চিত হওয়ার জন্য উপযুক্ত প্রশ্ন কর
যা বলা হয়েছে তা ভালোমত বুঝেছ কি না তা নিশ্চিত হওয়ার জন্য নিজের মত করে তার কথাগুলো তাকেই একবার বল
তার বক্তব্যে দেওয়া তথ্য ও অনুভূতিগুলো সারাংশ কর
অমৌখিক দক্ষতা (শারীরিক অঙ্গভঙ্গি বা ভাষা)
স্বস্তিজনক দৃষ্টি বিনিময় কর
তোমার শারীরিক ভঙ্গি শোভন রাখ
ব্যক্তি দাঁড়িয়ে থাকলে তুমি বসে থাকুন, এতে তোমাকে কম হুমকিজনক মনে হবে
ব্যক্তির সরাসরি বিপরীত প্রান্তে বা মুখোমুখি না বসার চেষ্টা কর, এতে মনে হতে পারে তুমি তাদের জন্য স্বস্তিকর স্থান দখল করে আছ
করণীয়-৩: আশ্বস্ত কর ও প্রয়োজনীয় তথ্য দাও
বিষণ্ণতা যে একটি বাস্তব মানসিক স্বাস্থ্য সমস্যা অনেক পরিচিত এবং প্রায়শঃ দেখা যায়
ব্যক্তির অসুস্থ্যতার জন্য তাকে দোষারোপ করব না
বিষণ্ণতা হতে যেমন সময় লাগে এর থেকে আরোগ্য লাভেও তেমনি সময় লাগে তাই ধৈর্য্য ধরুন
যত তাড়াতাড়ি বিষণ্ণতার চিকিৎসা করানো যাবে, তত তাড়াতাড়ি এর আরোগ্য লাভ সম্ভব
আমি ব্যক্তিকে যা দিতে পারি :
তাকে বুঝতে পারা এবং আবেগীয় সহায়তা
আরোগ্যের জন্য আশা জাগান
বিষণ্ণতার জন্য যে সমস্ত কার্যকর চিকিৎসা ও সেবা পাওয়া যায় সেগুলো সম্পর্কে তথ্য দেওয়া
ব্যক্তি যেন তার নিজের সমস্যার সমাধান করতে পারেন তার জন্য বাস্তব সহযোগিতা প্রদান করা
করণীয় ৪: উপযুক্ত বিশেষজ্ঞ সহায়তা নিতে ব্যক্তিকে উৎসাহিত কর
যদি বিষণ্নতার লক্ষণগুলো দুই সপ্তাহের বেশী সময় ব্যাপী স্থায়ী হয় এবং ব্যক্তির প্রাত্যহিক জীবনে তা ব্যাঘাত ঘটায়, তবে পেশাদার সাহায্য নিতে উৎসাহিত কর
ব্যক্তি সাহায্য নিতে আগ্রহী কিনা তাকে তা জিজ্ঞাসা কর, যদি সে হ্যাঁ বলে, তবে বিকল্প ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর
পেশাদার সাহায্য নিতে সহযোগীতা কর
ব্যক্তি যাতে নিজের সিদ্ধান্ত নিতে পারে তার জন্য তাকে সহযোগীতা কর
ব্যক্তিকে নিচের উপযুক্ত পেশাদারী সহযোগীতা নিতে উৎসাহিত কর