
আজকে আমরা আলোচনা করবো বেসিক লাইফ সাপোর্টের জব। যা পেশেন্ট কেয়ার টেকনিক ১ এর বেসিক লাইফ সাপোর্ট অংশের অন্তর্গত।

Table of Contents
Toggle৮ বছরের শিশু থেকে প্রাপ্তবয়স্ক / ১ – ৮ বছর বয়সী শিশুদের / ১ বছরের কম বয়সী শিশুর জন্য কার্ডিও পালমোনারী রিসাসিটেশন (CPR- Cardiopulmonary resuscitation)
প্রয়োজন অনুযায়ী।
|
ক্রমিক |
নাম |
স্পেসিফিকেশন |
সংখ্যা |
|
০১ |
এপ্রোন | প্রয়োজনীয় সাইজ |
০১টি |
|
০২ |
মাস্ক | তিন স্তর বিশিষ্ট |
০১টি |
|
০৩ |
হ্যান্ড গ্লোভ্স | রাবারের তৈরি |
০১ জোড়া |
(টুলস, ইকুইপমেন্টস ও মেশিন): জব অনুযায়ী যদি প্রয়োজন হয়।

পারিপার্শ্বিক বিপদচিহ্ন (Danger) লক্ষ্য কর। আক্রান্ত ব্যক্তির অবস্থান ও স্থান এবং তোমার ব্যক্তিগত নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত কর।
রোগীর প্রতিক্রিয়াশীলতা (Response) নিশ্চিত কর। রোগী তোমার ডাকে সাড়া দিলে তাকে তার অবস্থানে থাকতে দাও ও তার কি সমস্যা হয়েছিল তা জানার চেষ্ট কর। প্রয়োজনে সাহায্য নাও। রোগী তোমার ডাকে সাড়া না দিলে পরবর্তী ধাপে যাও।
রোগীর শ্বাসনালী (Airway) পর্যবেক্ষণ কর। শ্বাসনালীতে কিছু আছে কিনা পরীক্ষা করতে রোগীর মুখ খুলে দেখ এবং যদি থাকে তা বের করার জন্য মাথা একপাশে ঘুরিয়ে দাও। যদি কিছু বের না হয়, তাহলে রোগীর প্রতিক্রিয়াশীলতা দেখার জন্য পুনরায় পরীক্ষা কর।
রোগীর শ্বাসপ্রশ্বাস (Breathing) পরীক্ষা কর।
রোগীর শ্বাসপ্রশ্বাস ভালো থাকলে তাকে পুনরউদ্ধার অবস্থানে (Recovery position) নিয়ে আসো। যদি রোগী শ্বাস-প্রশ্বাস না নেয়, তবে নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কর, বা ৯৯৯ এ কল করে সাহায্যের জন্য আবেদন কর। অবিলম্বে তার উপর CPR শুরু কর।

প্রশিক্ষণার্থী এই কাজটি ভালোভাবে কয়কেবার অনুসরণ করে মলি প্রিপারশন পদ্ধতি ও খাবার পরবিশেন দেখাতে পারবে।
আশাকরি বাস্তব জীবনে তুমি এর যথাযথ প্রয়োগ করতে পারবে।

প্রাপ্তবয়স্ক / ১ বছরের বেশি বয়সী শিশু / ১ বছরের কম বয়সী শিশু / গর্ভবতী মহিলার জন্য চোকিং এর প্রাথমিক চিকিৎসা
প্রয়োজন অনুযায়ী।
এই লেখা শুধু শিক্ষার জন্য। ক্লিনিক্যাল সিদ্ধান্তে প্রশিক্ষকের নির্দেশনা মানুন।



গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের অংশ। সহজ বাংলায় নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা।
info@nursing.gurukul.edu.bd
+৮৮০ ১XXX-XXXXXX
© ২০২৬ নার্সিং ও মিডওয়াইফারি গুরুকুল। সর্বস্বত্ব সংরক্ষিত।