
আপনার ভবিষ্যৎ পেশা নির্বাচনের আগে কেয়ারগিভার কোর্স এবং তার পরে কেয়ার গিভার হিসেবে ক্যারিয়ার সম্পর্কে আপনাকে বিস্তারিত জানাতে চাই। বিশ্বব্যাপী বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে (বিশেষকরে ধনী বিশ্বের দেশগুলোতে)। বয়স্ক মানুষের দেখাশোনা করার জন্য আলাদা মানুষ প্রয়োজন পড়ছে। সেখানে ভালো বেতন দিয়ে এই খাতের লোক রাখছে। আমাদের দেশে আর্থিক সঙ্গতি বাড়ার কারণে, অনেকেই এই খাতে ভালো বেতন দিয়ে আলাদা লোক রাখার ইচ্ছে পেষান করছেন।
Table of Contents
Toggle
বর্তমান সময়ে সচেতনতা বৃদ্ধির কারণে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি পরিবার ও সমাজের মনোযোগ বাড়ছে, সংবেদনশীলতা বাড়ছে। এজন্য প্রতিবন্ধী ব্যক্তিদের দেখভাল করার জন্যও আলাদা লোকের চাহিদা বাড়ছে। সব মিলিয়ে কেয়ার গিভার পেশার লোকের চাহিদা উত্তর উত্তর বেড়েই চলেছে। আবার এই পেশাটি এমন যে তা অটোমেশন এর বিকল্প হবে না। তাই এই পেশাটি বেছে নিলে হঠাৎ বেকার হয়ে যাবার ঝুঁকিও কম। এজন্য এই পেশাটির প্রতি সবার আগ্রহী বাড়ছে। আজ সেজন্য বিস্তারিত জানাতে আমাদের এই আয়োজন।
প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান, বয়স্ক ব্যক্তির সেবা করা, ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষায় সহায়তা করাই কেয়ার গিভার এর কাজ। নিচে কেয়ার গিভারের কাজের পরিধি আলোচনা করা হল-

উপরে উল্লেখিত কেয়ার গিভারের দায়িত্বগুলো পালনের জন জাতীয় আন্তর্জাতিক প্রটোকল এবং সুনির্দিষ্ট মানদণ্ড রয়েছে। প্রতিটি কাজ সেই প্রটোকল অনুযায়ী ধাপে ধাপে এবং সুনির্দিষ্ট উপায়ে করতে হয়। সুনির্দিষ্ট উপায়ে না করলে বা নিজের ইচ্ছেমত করার মাধ্যমে সেবা গ্রহীতার যদি কোন ক্ষতি হয়, তবে লাইসেন্স বাতিল থেকে শুরু করে আদালতের মাধ্যমে সাজা হতে পারে। তাই প্রতিটি কাজের সুনির্দিষ্ট উপায়ে পৌনঃপুনিক ভাবে করে নিজেকে দক্ষ করে তোলা প্রয়োজন। কেয়ারগিভার কোর্সের মাধ্যমে শিক্ষার্থীকে সেভাবে গড়ে তোলা হয়।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কেয়ারগিভার কোর্সের চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। এই দুটি কর্তৃপক্ষের অনুমোদিত যেকোনো কেয়ার গিভার ইনিস্টিটিউটের আওতায় আপনি কেয়ারগিভার কোর্স করে পরীক্ষা দিয়ে বাংলাদেশ সরকারের সার্টিফিকেট পেতে পারেন।

কর্মসংস্থানের সুযোগ, পেশাদারী সুযোগ সুবিধা, পেশার নিরাপত্তা – ইত্যাদি বিবেচনায় কেয়ারগিভার কোর্সের নানামুখী সুযোগ-সুবিধা রয়েছে। তার কয়েকটি নিচে উল্লেখ করা হল।

কোর্স শেষে দেশের অভ্যন্তরে বিভিন্ন সরকারী/বেসরকারী হাসপাতাল, বৃদ্ধাশ্রম, নার্সিং হোম, প্যারালাইসিস সেন্টার সমূহে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ আছে। শুরুর বেতন হতে পারে ১৫,০০০/- থেকে ২০,০০০/- টাকা। এরপর ভালো কাজ করলে দ্রুত বেতন বাড়বে। খুব দক্ষ হলে এবং ইংরেজিটা ভালো জানলে প্রথম সারীর বেসরকারী হাসপাতালে শুরুর বেতন ৩০ হাজার টাকা হতে পারে। এছাড়া তাছাড়া জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে চাকরির বাজার ইতিমধ্যে সার্টিফায়েড কোয়াগিভারদের জন্য খুলে গেছে। সেখানে মাসে ১ লক্ষ টাকা থেকে ৩ লক্ষ টাকা উপার্জন করা সম্ভব।
কমপক্ষে এসএসসি/সমমান পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা কেয়ারগিভার কোর্সটি করার সুযোগ পাবেন। তবে উচ্চ মাধ্যমিক পাশ, মেডিকেল টেকনোলজি, ডিপ্লোমা নার্সিং, মিডওয়াইফারী, ফাষ্ট এইড প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচ্য এবং অগ্রাধিকার পাবেন। এই কোর্সটির কোন বয়স সীমা নেই। অর্থাৎ যে কোন বয়সের ছেলে-মেয়েরা এ কোর্সটি করতে পারবেন।
কারিগরি শিক্ষা বোর্ডের এর অধীনে কেয়ারগিভার সার্টিফিকেট কোর্সের মোট মেয়াদ ৬ মাস। কোর্স ফিস বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের মান, সুনাম ইত্যাদির উপরে ভিত্তি করে বিভিন্ন ধরণের হতে পারে। তবে ৪০ থেকে ৬০ হাজার টাকার মধ্যে মোটামুটি মানসম্পন্ন প্রতিষ্ঠানে এই কোর্স করা যেতে পারে।
বছরের যে কোন সময়ে কেয়ারগিভার কোর্সটিতে ভর্তি হওয়া যায়। তবে যেহেতু বছরে দুবার রেজিস্ট্রেশন হয়, তাই সচরাচর প্রতিষ্ঠানগুলো বছরে দুবার ভর্তি নিয়ে থাকে।
বাংলাদেশ থেকে ইতোমধ্যেই জাপানে কেয়ার গিভার পাঠানো শুরু হয়েছে। জাপানে কেয়ার গিভারদের পেশার নূন্যতম বেতন মাসে ১ লাখ টাকা। সেক্ষেত্রে প্রার্থীকে কমপক্ষে এইচএসসি পাশ ও জাপানের বেসিক ভাষা ও সংস্কৃতি জানতে হয়।
এই লেখা শুধু শিক্ষার জন্য। ক্লিনিক্যাল সিদ্ধান্তে প্রশিক্ষকের নির্দেশনা মানুন।
গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের অংশ। সহজ বাংলায় নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা।
info@nursing.gurukul.edu.bd
+৮৮০ ১XXX-XXXXXX
© ২০২৬ নার্সিং ও মিডওয়াইফারি গুরুকুল। সর্বস্বত্ব সংরক্ষিত।