
আমাদের আজকের আলোচনার বিষয় ক্ষত এর চিকিৎসা – যা প্রাথমিক চিকিৎসা সহায়তা এর অন্তর্ভুক্ত।
Table of Contents
Toggleশরীরের চামড়া বা ত্বক এমনকি টিস্যু কেটে বা ছিঁড়ে গিয়ে জায়গাটির যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তা’ই ক্ষত। কোনো কারণে আমাদের দেহে কোনো ক্ষত সৃষ্টি হলে সেখানে ক্ষতিগ্রস্ত কোষ এবং রক্তের একটি বিশেষ কণিকা, অনুচক্রিকা (Platelet সম্মিলিতভাবে একটি রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে একটি জালিকা তৈরী করে।
এই জালিকা রক্ত জমাট বাধতে সহায়তা করে। জমাট রক্তের মধ্য থেকে ‘সিরাম’ (Serum) নামক বিশেষ পদার্থ বেরিয়ে আসে। সিরামে জীবাণুনাশক গুণাবলি থাকার কারণে তা ক্ষত শুকাতে সাহায্য করে। অবশেষে ক্ষতের উপর একটি প্রতিরক্ষাকারী আবরণ (Scab) সৃষ্টি হয় যা ক্ষতটি সম্পূর্ণভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত বিদ্যমান থাকে ।
ক্ষত প্রধানত দুই প্রকার- বাহ্যিক ও অভ্যন্তরীণ। ক্ষতের ধরনের উপর টিস্যু ক্ষতির পরিমাণ ও সংক্রমণের সম্ভাবনা নির্ভর করে।

ক্ষতকে পরিষ্কার করা, জীবাণুমুক্ত করা এবং অবস্থার আর যাতে অবনতি না হয় এমন ব্যবস্থাপনাকেই ক্ষতের পরিচর্যা বলে। ক্ষতের পরিচর্যার ধাপ দু’টি-ড্রেসিং ও ব্যান্ডেজ।
ড্রেসিং হলো ক্ষতের উপরে সরাসরি ব্যবহৃত একটি আবরণ যা ক্ষতকে ঢেকে রাখে। ড্রেসিং জীবাণুমুক্ত, ক্ষতের চেয়ে বড়, নরম, পুরু এবং আরামদায়ক হতে হবে। ড্রেসিং এর মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষতকে জীবাণুমুক্ত রাখা।
ব্যান্ডেজ হলো ড্রেসিং এর সুরক্ষা। খেয়াল রাখতে হবে এমনভাবে ব্যান্ডেজ করতে হবে যাতে রক্ত সঞ্চালন
স্বাভাবিক থাকে।

ড্রেসিং ক্ষতের সংক্রমণ প্রতিরোধের পাশাপাশি রক্তকরণ প্রতিরোধেও সহায়তা করে। একজন প্রাথমিক
চিকিৎসক সম্ভাব্য সকল ক্ষেত্রে জীবাণুমুক্ত ড্রেসিং ব্যবহার করবেন। বিকল্প হিসেবে পরিচ্ছন্ন কাপড় যা ক্ষতের সাতে আটকে যাবে না এমন কাপড় ব্যবহার করা যেতে পারে। নিচে ড্রেসিংয়ের কিছু সাধারণ নিয়মাবলি প্রণ করা হলো-
এই লেখা শুধু শিক্ষার জন্য। ক্লিনিক্যাল সিদ্ধান্তে প্রশিক্ষকের নির্দেশনা মানুন।
গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের অংশ। সহজ বাংলায় নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা।
info@nursing.gurukul.edu.bd
+৮৮০ ১XXX-XXXXXX
© ২০২৬ নার্সিং ও মিডওয়াইফারি গুরুকুল। সর্বস্বত্ব সংরক্ষিত।